1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন নয় : ব্রাহ্মণবাড়িয়ায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রকৃতি ধ্বংস করে উন্নয়ন নয় : ব্রাহ্মণবাড়িয়ায় পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ২৩৬ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।

পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহমান সাকি বলেছেন, টেকসই উন্নয়নের জন্য উৎপাদন ও বিনিয়োগসমৃদ্ধ অর্থনীতি গড়ে তোলা জরুরি। দেশে প্রায় এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে হলে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। তবে উন্নয়ন অবশ্যই পরিবেশ ও প্রকৃতি রক্ষা করে করতে হবে।

তিনি বলেন, “আমরা উন্নতি করবো, কিন্তু প্রকৃতি ধ্বংস করে নয়।” নদী, খাল ও বিল দখল এবং দূষণের কারণে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। এভাবে চলতে থাকলে ভবিষ্যতে মানুষের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

সোমবার (১৬ মার্চ) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ও চর ইসলামপুর ইউনিয়নের বোয়ালিয়া খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, ব্যক্তি বা গোষ্ঠী স্বার্থে নদী-খাল দখল কোনোভাবেই মেনে নেওয়া হবে না। নদী ও জলাধার রক্ষা করা সরকারের অগ্রাধিকার। দ্রুত নদী শাসন ও পুনঃখননের মাধ্যমে জলাধারগুলো আবার প্রাণ ফিরে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, উপকারভোগী কৃষকসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar