1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা - প্রতিমন্ত্রী টুকু - bdtelegraph24.com
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাটির ৪০০ ফুট গভীরে রোমানিয়ার প্রাচীন খনিতে গড়ে উঠেছে থিম পার্ক দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক বাজারে সাতক্ষীরার ঐতিহ্যবাহী মিষ্টি শ্রমিকদের আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেল ডিপি ওয়ার্ল্ড রাঙামাটিতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক বাঘারপাড়া মাধ্যমিক শিক্ষা অফিসে অর্থ ছাড়া ফাইল নড়ে না! কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রকে বলাৎকার চেষ্টার অভিযোগ: পুলিশ-জনতা সংঘর্ষে ওসিসহ আহত ৩ রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শারদ উপহার ও শিক্ষা সামগ্রী বিতরণ প্রিয় শিক্ষকের অশ্রুসজল ও বর্ণিল বিদায় শরণখোলায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে কিশোরের মৃত্যু

প্রধানমন্ত্রীর নির্দেশে সড়কে শৃঙ্খলা ফেরাতে সক্রিয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা – প্রতিমন্ত্রী টুকু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৫৩ জন খবরটি পড়েছেন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন (টুকু) বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ঈদকে সামনে রেখে সড়ক-মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরাও সমন্বিতভাবে কাজ করে যাচ্ছেন। এর ফলে ইতোমধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক গতি ফিরে পেয়েছে।
বুধবার (১৮ মার্চ) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী টুকু বলেন, সরকারের পক্ষ থেকে পুলিশ প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন করছে। আমরা চাই এই স্বাভাবিক পরিস্থিতি অব্যাহত থাকুক। সে লক্ষ্যেই প্রশাসনের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও মাঠে সক্রিয় রয়েছে। আশা করছি, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষ নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারবেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজখবর রাখছেন। দেশের সার্বিক অবস্থা তাঁর নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। জনগণ যে প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন, সেই আস্থার প্রতিদান দিতে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে যাব।

এ সময় গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, সড়ক ও মহাসড়কের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে মন্ত্রী নিজেই উপস্থিত হয়েছেন। এতে বোঝা যায়, সরকার ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কতটা আন্তরিক। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হবে বলে আমরা আশা করি।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, প্রধানমন্ত্রী মহাসড়কের পরিস্থিতি ২৪ ঘণ্টা মনিটরিং করছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কাজ করছি। ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক তদারকি করছেন, যাতে মানুষ নিরাপদে বাড়ি ফিরতে পারেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন, নাজুর হাইওয়ে থানার ওসি শওকত হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar