ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তারেক রহমানের সরকারি গাড়িতে জাতীয় পতাকা সংযুক্ত করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে এ দৃশ্য দেখা যায়, যা দিনটির আনুষ্ঠানিকতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। বৃহস্পতিবার ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করতে যাওয়া-আসার সময় প্রধানমন্ত্রীকে বহনকারী গাড়িতে জাতীয় পতাকা উড়তে দেখা যায়।
একই দিন স্বাধীনতা দিবস প্যারেড-২০২৬ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী জাতীয় পতাকাবাহী গাড়িতে অংশ নেন।
এর আগে, ভোরে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।