1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় শুরু হলো ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

নেত্রকোণায় শুরু হলো ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৭৬ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

উৎসবমুখর পরিবেশে নেত্রকোণায় শুরু হয়েছে মাসব্যাপী ঈদ আনন্দ ক্ষুদ্র কুটির শিল্প মেলা। জেলা প্রেসক্লাব ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)-এর যৌথ আয়োজনে জেলা শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে এই বর্ণিল আয়োজন করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) মেলার শুভ উদ্বোধন করেন নেত্রকোণা জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নূরু।

এই মেলায় দেশীয় ক্ষুদ্র হস্তশিল্প, কুটির শিল্পপণ্য, পোশাকের আকর্ষণীয় শোরুম, বাহারি খাবারের স্টল এবং শিশু-কিশোরদের জন্য নানা বিনোদনমূলক আয়োজন রয়েছে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, সিনিয়র সাংবাদিক ভজন দাস সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মেলার প্রথম দিনে নারী, শিশু ও বয়স্কদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এতে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে চারপাশ। সৃষ্টি হয় এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ।

আয়োজকরা জানান, এই মেলা মাসব্যাপী চলবে এবং এতে স্থানীয় উদ্যোক্তাদের তৈরি পণ্য ক্রয়-বিক্রয়ের মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি সঞ্চার হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar