1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শুটিং সেটে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

শুটিং সেটে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১৫৪ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতের তালসারিতে একটি টেলিভিশন ধারাবাহিকের শুটিং চলাকালে দুর্ঘটনায় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়র মৃত্যুর ঘটনায় তদন্ত, ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

‘ভোলে বাবা পার করেগা’ নামের একটি ধারাবাহিকের আউটডোর শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। তবে অভিনেতার মৃত্যুকে ঘিরে এখনো একাধিক প্রশ্নের উত্তর মেলেনি। ইউনিট সদস্যদের বক্তব্যের সঙ্গে পুলিশের হাতে থাকা ভিডিও ফুটেজে অসঙ্গতি পাওয়া গেছে বলে জানা গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যময় করে তুলেছে।

এই ঘটনার পর শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির অভিযোগ, প্রযোজনা সংস্থার গাফিলতির কারণেই এই মৃত্যু ঘটেছে।

সংগঠনটি দাবি করেছে, সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থা ও টেলিভিশন চ্যানেলের বিরুদ্ধে খুনের অভিযোগে এফআইআর দায়ের করতে হবে এবং তাদের কালো তালিকাভুক্ত করতে হবে। একই সঙ্গে অভিনেতার পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছে সংগঠনটি, যা প্রযোজনা সংস্থা ও চ্যানেলের কাছ থেকেই আদায় করতে হবে বলে তারা উল্লেখ করেছে।

সংগঠনটির মতে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং একটি কাঠামোগত ব্যর্থতার ফল। তাদের অভিযোগ, খরচ কমানোর জন্য অনেক সময় শুটিং সেটে শিল্পী ও কর্মীদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে আপস করা হয়, যার ফলে কর্মীদের জীবন ঝুঁকির মধ্যে পড়ে। ভারতের বিভিন্ন স্থানে প্রায় প্রতিবছরই অনিরাপদ কাজের পরিবেশের কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটে বলেও তারা দাবি করেছে।

এ ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির কাছেও আবেদন জানিয়েছে সংগঠনটি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar