1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বনলতা এক্সপ্রেস এখন বিশ্বমঞ্চে, ৫২ প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক মুক্তি - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

বনলতা এক্সপ্রেস এখন বিশ্বমঞ্চে, ৫২ প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক মুক্তি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১৫৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশের প্রেক্ষাগৃহে দর্শক সাড়া ও বক্স অফিসে ধারাবাহিক সাফল্যের পর এবার আন্তর্জাতিক যাত্রা শুরু করতে যাচ্ছে বনলতা এক্সপ্রেস। অস্ট্রেলিয়ায় মুক্তির পর আগামী ৩ এপ্রিল থেকে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মোট ৫২টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রু এক ফেসবুক পোস্টে জানিয়েছে, মুক্তির প্রথম সপ্তাহে কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩৮টি এবং যুক্তরাজ্যের ৪টি প্রেক্ষাগৃহে চলবে ছবিটি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের এএমসি-তে ২১টি এবং রিগ্যালে ১৪টি শো নির্ধারিত হয়েছে। কানাডায় সিনেপ্লেক্সে ১৫টি, সিনেমার্কে ২টি এবং শোকেসে ১টি শো রাখা হয়েছে। যুক্তরাজ্যে সিনে ওয়ার্ল্ডে ৪টি শো নির্ধারিত রয়েছে।

এর আগে একই নির্মাতা তানিম নূর পরিচালিত ‘উৎসব’-এর তুলনায় ১৫টি বেশি প্রেক্ষাগৃহ পেয়েছে এই সিনেমা। এছাড়া আগামী ১০ এপ্রিল লস অ্যাঞ্জেলেস, কানেক্টিকাট ও অস্টিনসহ আরও কয়েকটি প্রেক্ষাগৃহে ছবিটি যুক্ত হওয়ার কথা রয়েছে।

পরিচালক তানিম নূর বলেন, দর্শকদের কাছ থেকে পাওয়া সাড়া ‘অভাবনীয়’ এবং দেশের বাইরের দর্শকদের কাছে ছবিটি পৌঁছে দিতে পারা তাদের জন্য আনন্দের।

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত এই সিনেমাটি একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত, যেখানে যাত্রীদের ব্যক্তিগত জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar