1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন পাস করল ইজরায়েল - bdtelegraph24.com
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন পাস করল ইজরায়েল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৩৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইজরায়েল-এর পার্লামেন্ট প্যালেস্তিনীয়দের বিরুদ্ধে একটি নতুন কঠোর আইন পাস করেছে, যেখানে ইহুদি নাগরিকের ওপর প্রাণঘাতী হামলা চালালে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। আইনটি পাস হওয়ার পর আন্তর্জাতিক মহলে সমালোচনা শুরু হয়েছে।

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার ডানপন্থী সহযোগীদের প্রস্তাবের ভিত্তিতে সোমবার দেশটির পার্লামেন্টে আইনটি পাস করা হয়। নতুন আইনে বলা হয়েছে, অধিকৃত ওয়েস্ট ব্যাঙ্ক অঞ্চলে কোনো প্যালেস্তিনীয় সন্ত্রাসী কার্যকলাপ বা ইহুদি নাগরিকের ওপর প্রাণঘাতী হামলা চালালে এবং মিলিটারি কোর্টে দোষী সাব্যস্ত হলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড।

আইন অনুযায়ী, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে সম্পূর্ণ আলাদা কক্ষে রাখা হবে এবং আইনি প্রক্রিয়া ভার্চুয়াল মাধ্যমে সম্পন্ন করা হবে। সাজা ঘোষণার ৯০ দিনের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। ইলেকট্রিক চেয়ার বা ফাঁসির মাধ্যমে এই মৃত্যুদণ্ড কার্যকর করা হতে পারে বলে আইনে উল্লেখ রয়েছে।

উল্লেখ্য, ইজরায়েলে খুব বিরল ক্ষেত্রে মৃত্যুদণ্ড দেওয়া হয়। সর্বশেষ ১৯৬২ সালে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল নাৎসি কর্মকর্তা অ্যাডলফ আইখম্যান-এর ক্ষেত্রে।

এই আইন পাস হওয়ার পর এর সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার ইইউ-এর এক মুখপাত্র এই আইনকে ‘বৈষম্যমূলক’ ও ‘উদ্বেগজনক’ বলে উল্লেখ করেন। তাদের মতে, এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও গণতন্ত্রের নৈতিকতার পরিপন্থী।

আইনটি কার্যকর হলে এর অপব্যবহারের আশঙ্কা রয়েছে বলেও বিভিন্ন মহলে আলোচনা ও বিতর্ক শুরু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar