1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিউজিল্যান্ড সিরিজে অপরিবর্তিত দল, মিরাজের নেতৃত্বে মাঠে নামছে বাংলাদেশ - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লোহাগাড়ায় রাতের আঁধারে পাহাড় কেটে মাটি পাচার, অতিষ্ঠ এলাকাবাসী চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান

নিউজিল্যান্ড সিরিজে অপরিবর্তিত দল, মিরাজের নেতৃত্বে মাঠে নামছে বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৬৬ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ক্রীড়া ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর মিরপুরে নির্বাচক প্যানেল এই দল ঘোষণা করে। ঘোষিত দলে কোনো পরিবর্তন আনা হয়নি; সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে যে স্কোয়াড খেলেছিল, সেটিকেই অপরিবর্তিত রাখা হয়েছে।

যদিও পাকিস্তান সিরিজে দল প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি, তবুও নির্বাচকরা আফিফ হোসেন ও সাইফ হাসানের মতো ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছেন। দলের নেতৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশের স্কোয়াডে রয়েছেন— মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

এদিকে, সিরিজ খেলতে আগামী ১৩ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দল। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম-এ ১৭ ও ২০ এপ্রিল প্রথম দুইটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৩ এপ্রিল বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar