1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে রাস্তার কাজে বাধা দেওয়ায় উত্তেজনা, বাঁশ হাতে প্রকৌশলীর পিছু ঠিকাদার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নবীনগরে রাস্তার কাজে বাধা দেওয়ায় উত্তেজনা, বাঁশ হাতে প্রকৌশলীর পিছু ঠিকাদার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন

এ,কে,এম,মুজিবুর রহমান
নবীনগর,ব্রাহ্মণবাড়ীয়া,প্রতিনিধি:

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উন্নয়নমূলক কাজের মান নিয়ে বিরোধের জেরে এক উপ-সহকারী প্রকৌশলীকে বাঁশ হাতে ধাওয়া করার ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিবপুর এলাকায় চলমান একটি উন্নয়ন প্রকল্প পরিদর্শনে গিয়ে উপ-সহকারী প্রকৌশলী তরিকুল ইসলামের সঙ্গে ঠিকাদার লোকমান হোসেনের কাজের মান নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ঠিকাদার লোকমান হোসেন একটি বাঁশ হাতে নিয়ে ওই প্রকৌশলীকে মারধরের উদ্দেশ্যে ধাওয়া করেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরিস্থিতি বেগতিক দেখে দৌড়ে কোনোভাবে নিজেকে রক্ষা করেন সরকারি ওই কর্মকর্তা।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত তা ভাইরাল হয়ে যায়। এতে স্থানীয় সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনার ঝড় ওঠে। অনেকেই এটিকে একজন সরকারি কর্মকর্তার প্রতি চরম অবমাননাকর আচরণ হিসেবে উল্লেখ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নবীনগরের ইতিহাসে এ ধরনের ঘটনা এর আগে ঘটেনি। একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তার ওপর প্রকাশ্যে হামলার চেষ্টা প্রশাসনের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করেছে বলেও তারা মন্তব্য করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
তবে অভিযুক্ত ঠিকাদার লোকমান হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়, ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়ভাবে জানা গেছে, লোকমান হোসেন প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তার মালিকানাধীন ‘মেসার্স লোকমান হোসেন’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর মাধ্যমে নবীনগর উপজেলায় প্রায় অর্ধশত কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। তবে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজের ধীরগতি এবং নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না করার অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এসব কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় দ্রুত তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar