1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা ‘দম’-এর দাপট - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা ‘দম’-এর দাপট

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৪১ জন খবরটি পড়েছেন

বিনোদন ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুক্তরাষ্ট্রের সিনেমা বাজারে নতুন এক মাইলফলক গড়েছে নির্মাতা রেদওয়ান রনি পরিচালিত চলচ্চিত্র ‘দম’। মুক্তির মাত্র এক সপ্তাহের মধ্যে দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে সিনেমাটির প্রদর্শনীর পরিধি দ্রুত বাড়িয়ে ৭টি হল থেকে ৫০টি হলে নেওয়া হয়েছে। বর্তমানে ১৭ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডার মোট ৫৮টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

গত ১০ এপ্রিল যুক্তরাষ্ট্রে মুক্তির পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ‘দম’ নিয়ে ব্যাপক সাড়া পড়ে। উত্তর আমেরিকায় সিনেমাটির পরিবেশক বায়োস্কোপ ফিল্মস-এর প্রধান নির্বাহী রাজ হামিদ জানান, দর্শকদের প্রবল চাহিদার কারণেই এত অল্প সময়ে হল সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়েছে।

একই দিনে কানাডার ৮টি প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পায়। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ঈদুল ফিতরে বাংলাদেশে ‘বিগেস্ট ওপেনার’ হওয়ার পর আন্তর্জাতিক বাজারেও ‘দম’ তার সাফল্যের ধারা বজায় রেখেছে।

সিনেমাটির মুক্তিকে কেন্দ্র করে নির্মাতা রেদওয়ান রনি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন এবং বিভিন্ন প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নিচ্ছেন। এসব আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, অভিনেতা আনিসুর রহমান মিলন এবং সাংবাদিক রোজিনা ইসলাম।

দর্শকদের প্রতিক্রিয়ায় দেখা গেছে, সিনেমাটির ভিজ্যুয়াল উপস্থাপনা, গল্প ও অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে আফরান নিশো, চঞ্চল চৌধুরী এবং পূজা চেরী-এর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। অনেকেই এটিকে বাংলা চলচ্চিত্রের জন্য একটি নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

দীর্ঘদিন পর নির্মাণে ফিরে এমন সাফল্যে উচ্ছ্বসিত রেদওয়ান রনি বলেন, প্রবাসে দর্শকদের যে উচ্ছ্বাস ও ভালোবাসা তিনি দেখছেন, তা তার জন্য স্মরণীয় অভিজ্ঞতা। তিনি মনে করেন, দর্শকদের এই গ্রহণযোগ্যতাই ‘দম’-এর প্রকৃত সাফল্য।

উল্লেখ্য, সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, মো. সাইফুল্লাহ রিয়াদ এবং রবিউল আলম রবি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar