1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হার বাংলাদেশের - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক

নিউজিল্যান্ডের কাছে ২৬ রানে হার বাংলাদেশের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৫১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিউজিল্যান্ডের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো অবস্থানে থেকেও শেষ পর্যন্ত ২৬ রানে হারের হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ ওপেনার সাইফ হাসান। তার মতে, সেট হয়ে যাওয়া ব্যাটাররা দায়িত্ব নিয়ে বড় ইনিংস খেলতে পারলে ম্যাচটি বাংলাদেশের দিকেই যেতে পারত।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ম্যাচের শুরুতেই ২১ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে লিটন দাস ও সাইফ হাসানের ৯৩ রানের জুটি দলকে লড়াইয়ে ফিরিয়ে আনে। এরপরও পরের ব্যাটাররা দায়িত্ব নিতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত জয় হাতছাড়া হয়।

ম্যাচ শেষে সাইফ বলেন, শুরুতে উইকেট কিছুটা চ্যালেঞ্জিং থাকলেও সেট হয়ে গেলে ব্যাটিং সহজ হয়ে উঠছিল। তার মতে, নতুন ব্যাটারদের জন্য পরিস্থিতি কঠিন হলেও যারা উইকেটে সময় কাটিয়েছে, তাদেরই ম্যাচ শেষ করে আসা উচিত ছিল।

স্ট্রাইক রোটেশনের ঘাটতিকেও পরাজয়ের একটি কারণ হিসেবে দেখছেন এই ওপেনার। তিনি বলেন, আরও ভালোভাবে রান নেওয়ার গতি ধরে রাখতে পারলে দলের জন্য পরিস্থিতি সহজ হতে পারত।

সাইফ জানান, ব্যাটাররা উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, তবে নিজেদের ব্যর্থতার জন্য কোনো অজুহাত দিতে চান না। তার ভাষায়, দল দীর্ঘ সময় ম্যাচে ছিল, কিন্তু গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট হারিয়ে পিছিয়ে পড়ে।

হার দিয়ে সিরিজ শুরু হলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেছেন সাইফ। তিনি বলেন, নিউজিল্যান্ড শক্তিশালী দল হলেও বাংলাদেশ আরও ভালোভাবে ফিরে আসার চেষ্টা করবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar