1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাস ভাড়া বাড়ছে - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাস ভাড়া বাড়ছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১০৪ জন খবরটি পড়েছেন

জ্বালানি তেলের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কার্যালয়ে বৈঠক হয়েছে। রোববার (২০ এপ্রিল) রাজধানীর বনানীতে অনুষ্ঠিত এই বৈঠকে ভাড়া বাড়ানোর বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমরের সভাপতিত্বে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত চলা বৈঠকে পরিবহন মালিক সংগঠনের নেতারা এবং সংশ্লিষ্ট পক্ষগুলো অংশ নেন। বৈঠক সূত্রে জানা যায়, জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ার পরিপ্রেক্ষিতে প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বৃদ্ধির বিষয়টি আলোচনায় এসেছে।

তবে পরিবহন মালিকদের পক্ষ থেকে বলা হয়েছে, শুধু জ্বালানি নয়—ডলারের মূল্যবৃদ্ধির কারণে খুচরা যন্ত্রাংশ ও ইঞ্জিন অয়েলের খরচও বেড়েছে। ২০২২ সালের পর বাস-মিনিবাসের ব্যয় বিশ্লেষণ না হওয়ায় এই বাড়তি ব্যয়ও বিবেচনায় নেওয়ার দাবি জানানো হয়েছে।

বিআরটিএর এক কর্মকর্তা জানিয়েছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং পরিবহন মালিকদের দাবির সমন্বয় করে একটি প্রস্তাব সোমবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে। পরে মন্ত্রণালয় সেটি অনুমোদন বা সংশোধন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি অতীতের মূল্য সমন্বয়ের ধারাবাহিকতা বজায় রেখে প্রতি কিলোমিটারে ১৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে। সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া বৃদ্ধির চেষ্টা করা হতে পারে, যা জনঅসন্তোষ সৃষ্টি করতে পারে।

তিনি বলেন, অতীতে জ্বালানির দাম যেভাবে বাড়া-কমার সঙ্গে ভাড়া সমন্বয় করা হয়েছে, এবারও একই নীতি অনুসরণ করা উচিত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar