1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে দাসকাটিতে সামাজিক যাত্রাপালা 'সাত পাকে বাঁধা' অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

শ্যামনগরে দাসকাটিতে সামাজিক যাত্রাপালা ‘সাত পাকে বাঁধা’ অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১৭৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর দাসকাটি হরি মন্দির প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এক বর্ণাঢ্য সামাজিক যাত্রাপালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ৯টা থেকে শুরু হয়ে ভোর ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ যাত্রাপালা মঞ্চস্থ হয়।

সাতক্ষীরার সাংস্কৃতিক সংগঠন মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার পরিবেশনায় ওপার বাংলার নটনাট্যকার রঞ্জন দেবনাথ রচিত “সাত পাকে বাঁধা” শিরোনামের যাত্রাপালা পরিবেশন করা হয়। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেন জনপ্রিয় গায়ক-নায়ক কুমার দেবু এবং যাত্রা লক্ষী বাসন্তী রানী সাহা। তাদের সঙ্গে একঝাঁক প্রতিভাবান যাত্রা শিল্পীর প্রাণবন্ত অভিনয়, সংলাপ ও সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে রাখে পুরো রাতজুড়ে।

অনুষ্ঠানকে ঘিরে হরি মন্দির সংলগ্ন মাঠে বসে নানা ধরনের দোকানপাট, যা এলাকাবাসীর জন্য এক মিলনমেলায় পরিণত হয়। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষ সকল শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা ছিল উৎসবমুখর। গ্রামীণ সংস্কৃতির ঐতিহ্যবাহী এই যাত্রাপালা এলাকাবাসীর মাঝে আনন্দ ও বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেয়। অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং শ্যামনগর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি করে।

এদিকে, পুরো অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা প্রদান করে শ্যামনগর থানা পুলিশ। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাবু মহাদেব চন্দ্র মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সব মিলিয়ে, নূরনগর দাসকাটি হরি মন্দির প্রাঙ্গনের এই সামাজিক যাত্রাপালা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়, বরং এলাকাবাসীর জন্য ছিল এক আনন্দঘন মিলনমেলা ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar