1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যানজট কমাতে লোহাগাড়ায় বাস স্টেশন, পরিদর্শনে এমপি ও কর্মকর্তারা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যানজট কমাতে লোহাগাড়ায় বাস স্টেশন, পরিদর্শনে এমপি ও কর্মকর্তারা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৬৫ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়ায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা শিগগিরই দখলমুক্ত করে সেখানে একটি আধুনিক বাস স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৪ মে) দিনব্যাপী সরেজমিন পরিদর্শনের মাধ্যমে এ পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করা হয়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সওজের দক্ষিণ বিভাগের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং সওজের সার্ভেয়ার শুভাশিষ চাকমা। তারা লোহাগাড়া স্টেশন সংলগ্ন এলাকা ঘুরে দেখে অবৈধ দখল উচ্ছেদের প্রয়োজনীয়তা ও সম্ভাব্য বাস স্টেশন নির্মাণের স্থান নির্ধারণ করেন।

এ সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চলমান ১২ ফুট সম্প্রসারণ কাজও পরিদর্শন করা হয়। সংশ্লিষ্টরা কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করেন এবং দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া আমিরাবাদ ইউনিয়ন পরিষদের বিপরীতে সওজের অবশিষ্ট দখলকৃত জায়গাও পরিদর্শন করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব জায়গা দখলমুক্ত করা গেলে সেখানে একটি সুপরিকল্পিত বাস স্টেশন স্থাপন করা সম্ভব হবে, যা লোহাগাড়ার যানবাহন চলাচলে শৃঙ্খলা আনবে।
উদ্যোগটি বাস্তবায়িত হলে লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আসবে, যানজট ও ভোগান্তি অনেকাংশে কমবে এবং সাধারণ মানুষের যাতায়াত হবে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময়—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar