1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কালবৈশাখীর কবলে পদ্মায় দুই ট্রলার ডুবি, দেড় ঘণ্টা বন্ধ ছিল ফেরি - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

কালবৈশাখীর কবলে পদ্মায় দুই ট্রলার ডুবি, দেড় ঘণ্টা বন্ধ ছিল ফেরি

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | মানিকগঞ্জ

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মানিকগঞ্জের পাটুরিয়ায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে পদ্মা নদীতে ভুট্টাবোঝাই দুটি ট্রলার ডুবে গেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বড় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঝড়ের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে প্রায় দেড় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ রাখতে হয়।

পাটুরিয়া নৌ থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, আকস্মিক ঝড়ো হাওয়ায় নদীতে সৃষ্টি হওয়া তীব্র ঢেউয়ের তোড়ে ট্রলার দুটি নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায়। এসময় নিজের ট্রলার বাঁচাতে গিয়ে একজন ব্যক্তি উত্তাল নদীতে পড়ে গেলেও শেষ পর্যন্ত তিনি জীবনযুদ্ধ চালিয়ে তীরে উঠতে সক্ষম হন।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার সংবাদ মাধ্যমকে জানান, খবর পাওয়ার পরপরই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি নিশ্চিত করেছেন যে, ট্রলার ডুবির ঘটনায় কেউ নিখোঁজ বা হতাহত হননি।

অন্যদিকে, বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত ১০টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে স্থগিত করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঝড়ের তীব্রতা কমে এলে রাত সাড়ে ১১টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, প্রচণ্ড ঝড়বৃষ্টির কারণে জানমালের নিরাপত্তা বিবেচনায় ফেরি বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যানবাহন পারাপার আবার শুরু হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar