1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
‘ওয়াকা ওয়াকা’ কন্যা শাকিরা এবার আসছেন নতুন থিম সং ‘দাই দাই’ নিয়ে - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

‘ওয়াকা ওয়াকা’ কন্যা শাকিরা এবার আসছেন নতুন থিম সং ‘দাই দাই’ নিয়ে

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২০৭ জন খবরটি পড়েছেন

বিনোদন প্রতিবেদক |

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টানা তিন আসরের বিরতি ভেঙে ফুটবল বিশ্বকাপের মঞ্চে আবারও ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। আসন্ন ২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’-এর টিজার প্রকাশের মাধ্যমে বিশ্বজুড়ে নতুন উন্মাদনা তৈরি করেছেন এই তারকা।

বৃহস্পতিবার ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ধারণ করা একটি টিজার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন শাকিরা। এবারের গানে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান মিউজিক সেনসেশন বার্না বয়। ল্যাটিন পপের সঙ্গে আফ্রো-বিটের এক অনন্য ফিউশন দেখা যাবে এই ট্র্যাকে। আগামী ১৪ মে পূর্ণাঙ্গ গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

প্রকাশিত টিজারে এবারের তিন আয়োজক দেশ—মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার পতাকার রঙের পাশাপাশি ২০০৬, ২০১০ এবং ২০১৪ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বলগুলোকেও ফুটিয়ে তোলা হয়েছে। ২০০৬ সালে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০-এ বিশ্বজুড়ে আলোড়ন তোলা ‘ওয়াকা ওয়াকা’ এবং ২০১৪-তে ‘লা লা লা’ গানের মাধ্যমে বিশ্বকাপের সমার্থক হয়ে উঠেছিলেন শাকিরা।

আগামী ১১ জুন থেকে উত্তর আমেরিকায় শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ৪৮ দলের এই বিশাল আসর। ফুটবল ভক্তদের মতে, ১৪ মে শাকিরার গানটি প্রকাশের মাধ্যমেই মাঠের লড়াইয়ের চূড়ান্ত কাউন্টডাউন শুরু হয়ে যাবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar