ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ঐতিহাসিক হোয়াইটওয়াশের পর বাংলাদেশের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জয়ের মাধ্যমে তিনি ছাড়িয়ে গেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে।
পরিসংখ্যান অনুযায়ী, শান্তর নেতৃত্বে বাংলাদেশ এখন পর্যন্ত ১৮টি টেস্ট খেলেছে। এর মধ্যে জয় এসেছে ৮টিতে, হার ৯টিতে এবং একটি ম্যাচ ড্র হয়েছে। অন্যদিকে মুশফিকুর রহিমের অধীনে বাংলাদেশ ৩৪ টেস্টে ৭টি জয় পেয়েছিল।
সবচেয়ে কম ম্যাচে সর্বাধিক জয় এনে দেওয়ার দিক থেকেও এগিয়ে আছেন শান্ত। মুশফিকের চেয়ে ১৬ ম্যাচ কম নেতৃত্ব দিয়েই তিনি এক জয় বেশি এনে দিয়েছেন দলকে।
বাংলাদেশের টেস্ট অধিনায়কদের তালিকায় তৃতীয় সর্বোচ্চ জয় এসেছে সাকিব আল হাসানের নেতৃত্বে। তার অধীনে ১৯ টেস্টে বাংলাদেশ জিতেছে ৪টিতে। এছাড়া মোমিনুল হকের নেতৃত্বে ১৭ টেস্টে ৩টি জয় পেয়েছিল দল।
ঘরের মাঠেও নতুন রেকর্ড গড়েছেন শান্ত। তার নেতৃত্বে বাংলাদেশ ৬টি টেস্ট জিতেছে, যেখানে মুশফিকের অধীনে ঘরের মাঠে জয় ছিল ৫টি।