1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রিয়েল এস্টেট বিভাগের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হলো ডিআইইউ ফুটবল টুর্নামেন্ট - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিজেদের ভবিষ্যৎ গড়ার পাশাপাশি শিক্ষার্থীদের পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান ডেপুটি স্পিকারের বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি

রিয়েল এস্টেট বিভাগের শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হলো ডিআইইউ ফুটবল টুর্নামেন্ট

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৪৮ জন খবরটি পড়েছেন

আতিকুর রহমান আশিক , মানিকগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ড্যাফোডিল আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের রিয়েল এস্টেট বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দি প্রিমিয়াম হোমস লি;রিয়েল স্টেট ফুটসল টুর্ণামেন্ট-২০২৬ । শিক্ষার্থীদের ক্রীড়াচর্চা, পারস্পরিক সৌহার্দ্য ও সহশিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করতে আয়োজিত এ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।

Real Estate Club, DIU-এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ টুর্নামেন্টে বিভিন্ন ব্যাচের ৯টি দল অংশগ্রহণ করে। আয়োজকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষকদের উপস্থিতি এবং দর্শকদের উৎসাহে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
প্রথম দিন গ্রুপ পর্বের খেলাগুলো অনুষ্ঠিত হয় The Premium Homes Sports Arena-তে। অংশগ্রহণকারী দলগুলো নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেয়। পরদিন DIU ফুটসাল মাঠে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল।

প্রথম সেমিফাইনালে ২৪২ ব্যাচ টাইব্রেকারে ২৩২ ব্যাচকে হারিয়ে ফাইনালে ওঠে। অপর সেমিফাইনালে ২২১ ব্যাচ ২-১ গোলে ২৫৩ ব্যাচকে পরাজিত করে। ফাইনালে ২২১ ও ২৪২ ব্যাচের মধ্যকার রুদ্ধশ্বাস লড়াই নির্ধারিত সময়ে গোলশূন্য থাকলে ম্যাচটি টাইব্রেকারে গড়ায়। শেষ পর্যন্ত ২২১ ব্যাচ ২-১ ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। আয়োজকদের মতে, কর্পোরেট প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar