1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভারতের ‘তেলাপোকা আন্দোলন’ এবার পাকিস্তানেও - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

ভারতের ‘তেলাপোকা আন্দোলন’ এবার পাকিস্তানেও

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ১১৭ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ভারতে ব্যঙ্গাত্মকভাবে শুরু হওয়া ‘তেলাপোকা আন্দোলন’ এবার পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়েছে। অনলাইনে ‘ককরোচ জনতা পার্টি’ নামে ভাইরাল হওয়া এই উদ্যোগের অনুকরণে পাকিস্তানে একাধিক নতুন অ্যাকাউন্ট চালু হয়েছে।

গত ১৬ মে ভারতে ‘ককরোচ জনতা পার্টি’ বা সিজেপি চালুর পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভারতীয় জনতা পার্টির নামের আদলে গড়া এই ব্যঙ্গাত্মক অনলাইন গোষ্ঠীর নেতৃত্বে রয়েছেন অভিজিত নামের এক তরুণ।

বিতর্কের সূত্রপাত হয় ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের এক মন্তব্যকে কেন্দ্র করে। এক শুনানিতে তিনি বেকার কিছু তরুণকে ‘তেলাপোকা’র সঙ্গে তুলনা করে মন্তব্য করেন। এরপরই তেলাপোকাকে প্রতীক হিসেবে ব্যবহার করে অনলাইনে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলনের সূচনা হয়।

এর ধারাবাহিকতায় পাকিস্তানে ‘ককরোচ আওয়ামী পার্টি’, ‘ককরোচ আওয়ামী লীগ’ এবং ‘মুত্তাহিদা ককরোচ মুভমেন্ট’-এর মতো বিভিন্ন নামের অ্যাকাউন্ট চালু হয়েছে। এসব পেজ নিজেদের তরুণদের রাজনৈতিক কণ্ঠস্বর হিসেবে তুলে ধরছে।

পাকিস্তানি সংস্করণগুলোর লোগো ভারতের সিজেপির সঙ্গে মিল থাকলেও তারা সবুজ-সাদা রঙের থিম ব্যবহার করছে। তবে ভারতীয় সংস্করণের মতো এখনো কোনো কেন্দ্রীয় কাঠামো গড়ে ওঠেনি। বিভিন্ন কনটেন্ট নির্মাতা আলাদাভাবে এসব কার্যক্রম পরিচালনা করছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar