1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ অডিও ভাইরালের পর কলমাকান্দার ওসি প্রত্যাহার - bdtelegraph24.com
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীর পূর্ণাঙ্গ অবরুদ্ধ করার নির্দেশ দিলেন নেতানিয়াহু সৌদি আরবের কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী কুড়িগ্রামে শাবলের আঘাতে চাচিকে হত্যা, আহত ৩ ভারত থেকে আমদানিকৃত ১৩৫ টন চালে বিষাক্ত আফলাটক্সিনের অস্তিত্ব টঙ্গীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর কন্যার মৃ/ত্যু সাজেকে পর্যটক ও নিরাপত্তাবাহিনীর ওপর হামলার নিন্দা পিসিসিপির বাঘারপাড়ায় ৩ খাতে সরকারি উন্নয়ন বরাদ্দ পেল খানপুর গ্রাম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ৫ স্থানে বাইপাস ও ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ জুমার দিন দোয়া কবুলের মুহুর্তে যে দোয়া বেশি বেশি পড়তে হবে

পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ অডিও ভাইরালের পর কলমাকান্দার ওসি প্রত্যাহার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬
  • ১৮২ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণা জেলা প্রতিনিধি

নেত্রকোণার কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল হাশেমের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হবার ঘটনায় তাকে চলতি দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় ছড়িয়ে পড়া ১১ মিনিট ২৭ সেকেন্ডের ওই অডিওতে ‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ হিসেবে উল্লেখসহ বিভিন্ন বিতর্কিত মন্তব্য করতে শোনা গেছে। অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আলোচনার সৃষ্টি হয়।

ভাইরাল হওয়া অডিওতে ওসি আবুল হাশেম বলেন, পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস। কিন্তু সবাই বিজনেসের সঙ্গে জড়িত না। যারা করে তাদের করার মতো করতে হবে।

তিনি বলেন, ওসির সঙ্গে সমন্বয় করে চলবেন। বাহিরের লোকজন তো-আর টাকা দিবে না। আমি আপনাদের টাকা দিব আপনাদের ঠকাবো না। আমরা যেন সবাই ভালো থাকতে পারি। এক জায়গা থেকে দুই হাজার টাকা এসেছে সেটা তো আমার আপনার টাকা নয়। খরচ তো চালাতে হবে, বাড়ি থেকে টাকা এনে তো আর খরচ করা যাবে না।

তিনি আরো বলেন, আমার যারা কনস্টেবল আছে তারাও যেন বঞ্চিত না হয়। এছাড়া অভিযোগ, মামলা এবং বিভিন্ন ধরনের আর্থিক লেনদেনের প্রসঙ্গও আলোচনা করতে শুনা গেছে। মিডিয়া এড়িয়ে চলবেন ওরা ঝামেলা পাকায়।

অডিওতে এক পর্যায়ে বলতে শোনা যায়, মামলা হয়েছে, এখন টাকা নিয়েছে—এমন খবরও এসেছে। আপনারা যা করবেন, আমার মাধ্যমেই তো করবেন।

এছাড়া ধর্মীয় প্রসঙ্গ টেনে বলেন, হক মারা আমি পছন্দ করি না। যারা হক মেরে খায়, রাসুল তাদের শাফায়াত করবে না। এছাড়া ‘গুপ্ত’ শব্দ ব্যবহার করে রাজনৈতিক বিষয় নিয়েও মন্তব্য করতে শোনা গেছে।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম অভিযোগ অস্বীকার করে বলেন, আমি এমন কোনো কথা বলিনি। ভাইরাল হওয়া অডিওটি আমার নয়। আমি এ ধরনের কথা বলতেই পারি না।

নেত্রকোণা জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন অডিও ক্লিপ পাওয়ার পর কলমাকান্দার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার( ডিএসবি) হাফিজুল ইসলাম কে প্রধান করে ৩সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ৫দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যাবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar