1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
বোচাগঞ্জে ভিয়েতনামি কালো ধানে কপাল খুলেছে রকিবুলের জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের মাঝে দেড় লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি বিতরণ টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতলো বাংলাদেশ

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০৫ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ জিতেছে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটের জয় তুলে নিয়ে এক ম্যাচ হাতে রেখেই ঐতিহাসিক সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান করে। ইনিংসের শুরুতেই কোনো রান যোগ হওয়ার আগেই ৩ উইকেট হারিয়ে বিরল এক রেকর্ড গড়ে সফরকারীরা। ওয়ানডে ইতিহাসে ১,০২৪ ম্যাচ খেলে এই প্রথম শূন্য রানে ৩ উইকেট হারাল অস্ট্রেলিয়া।

জেভিয়ার বার্টলেট ও মার্নাস লাবুশেনের ১০৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সফরকারীরা। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান ৩টি করে এবং তানভীর ইসলাম ২টি উইকেট নেন।

বৃষ্টির কারণে ম্যাচ ৪১ ওভারে নামিয়ে আনা হলে ডিএলএস পদ্ধতিতে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। জবাবে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ৪২ রান করে দলের ভিত্তি গড়ে দেন। শান্ত এদিন ওয়ানডেতে ২ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন।

মাঝপথে কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়লেও শেষ পর্যন্ত লক্ষ্য পেরিয়ে যায় বাংলাদেশ। তাতেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের ওয়ানডে ইতিহাসের প্রথম সিরিজ জয়ের আনন্দে মেতে ওঠে টাইগাররা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar