1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোর সীমান্তে বজ্রপাত, বিজিবি সদস্যসহ আহত ৪ জন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোর সীমান্তে বজ্রপাত, বিজিবি সদস্যসহ আহত ৪ জন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৯ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্ত এলাকায় বজ্রপাতে ৪৯ বিজিবির এক সদস্যসহ চারজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় আকস্মিক বজ্রপাতের এ ঘটনা ঘটে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, বজ্রপাতে ৪৯ বিজিবির সৈনিক শফিউর রহমান গুরুতর আহত হন। একই ঘটনায় আরও তিনজন সাধারণ মানুষ আহত হন। আহত চারজনকেই উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি জানায়, আহত শফিউর রহমান সীমান্ত এলাকায় দায়িত্ব পালনরত অবস্থায় বজ্রপাতের শিকার হন। ঘটনাস্থলে থাকা অন্যান্য বিজিবি সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় শালকোনা সীমান্ত এলাকায় টহলরত বিজিবি সদস্য ও আশপাশে থাকা কয়েকজন সাধারণ মানুষ বজ্রপাতে আহত হন। টনার পর সীমান্ত এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে বিজিবি জানিয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar