1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে তাজিয়া মিছিলে ‘ইয়া হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোকের মাতম - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোরে তাজিয়া মিছিলে ‘ইয়া হোসেন, হায় হোসেন’ ধ্বনিতে শোকের মাতম

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পবিত্র আশুরা উপলক্ষে যশোরে শিয়া সম্প্রদায়ের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য, শোক ও শ্রদ্ধার মধ্য দিয়ে তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বেলা ১১টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পবিত্র আশুরা স্মরণে আলোচনা সভা, বিশেষ দোয়া ও নামাজের আয়োজন করা হয়।

পরে দানবীর হাজী মো. মহসিন ইমামবাড়া কার্যনির্বাহী পরিষদের ব্যানারে একটি শোকাবহ তাজিয়া মিছিল বের করা হয়।মিছিলটি যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে দড়াটানা মোড়, চৌরাস্তা, আরএন রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরতলীর মুড়লী মোড়স্থ ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। পুরো মিছিলজুড়ে অংশগ্রহণকারীরা ‘ইয়া হোসেন’, ‘হায় হোসেন’, ‘হায় হাসান’ ধ্বনির মাধ্যমে কারবালার শোকাবহ ঘটনার স্মরণে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদন করেন।

মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন, ফলে অনুষ্ঠান ও মিছিল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেন (রা.) এবং তাঁর পরিবার ও সঙ্গীদের আত্মত্যাগ সত্য, ন্যায় ও ইসলামের আদর্শ রক্ষার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে যুগে যুগে মুসলমানদের অনুপ্রাণিত করে আসছে। সেই আত্মত্যাগের স্মরণে প্রতিবছরের মতো এবারও শোক, সংযম ও ধর্মীয় মর্যাদার সঙ্গে আশুরা পালন করা হয়েছে।

মিছিলে শিয়া সম্প্রদায়ের প্রায় পাঁচ শতাধিক ধর্মপ্রাণ অনুসারী অংশ নেন। কালো পোশাক পরিহিত অনেক অংশগ্রহণকারী শোক প্রকাশের বিভিন্ন আনুষ্ঠানিকতায় অংশ নেন এবং কারবালার শহীদদের আত্মত্যাগ স্মরণ করে দোয়া ও মোনাজাত করেন।
ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সম্প্রীতি, কল্যাণ এবং বিশ্বে ন্যায় ও মানবতার প্রতিষ্ঠা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar