1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে অগ্নিবীণার উদ্যোগে কবি নজরুল স্মরণোৎসব অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

যশোরে অগ্নিবীণার উদ্যোগে কবি নজরুল স্মরণোৎসব অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ১২৭ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে যশোরে ‘কবি নজরুল স্মরণোৎসব ১৪৩৩’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জুন) বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কবি নজরুল ইসলামের বিখ্যাত পঙ্‌ক্তি— “প্রার্থনা ক’রো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস, যেন লেখা হয় আমার রক্ত-লেখায় তাদের সর্বনাশ!”—উদ্ধৃত করে তাঁর শোষণবিরোধী ও মানবমুক্তির চেতনার প্রতি শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। এছাড়া অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান।আলোচনা পর্বে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সাম্য, মানবতা ও বিদ্রোহের আদর্শ আজও সমানভাবে প্রাসঙ্গিক। তাঁর চেতনা ধারণের মাধ্যমে একটি অসাম্প্রদায়িক, মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলসংগীত, আবৃত্তি ও বিভিন্ন পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar