1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
গোদাগাড়ী কে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

গোদাগাড়ী কে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

আবু কাওসার মাখন 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজশাহী ব্যুরো 

“শৃঙ্খলা, নিরাপত্তা, প্রগতি” এই মূলমন্ত্রকে সামনে রেখে মাদকমুক্ত গোদাগাড়ী থানা গড়ার লক্ষ্যে গোদাগাড়ী মডেল থানা, রাজশাহীর আয়োজনে গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে এক বিশেষ মতবিনিময় ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, বিপিএম (বার), পিপিএম মহোদয়।

সভায় বক্তারা গোদাগাড়ী এলাকাকে সম্পূর্ণরূপে মাদক মুক্ত করতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরেন। মাদক চোরাচালান ও সেবন রোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজ এবং সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। সভাপতির বক্তব্যে ডিআইজি রাজশাহী রেঞ্জ মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক সচেতনতা ও পুলিশের নানামুখী পদক্ষেপের কথা উল্লেখ করেন।

অনুষ্ঠানে রাজশাহী জেলার পুলিশ সুপার  মোহাম্মদ নাঈমুল হাছানসহ স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar