নিউজ ডেস্ক ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
বিশ্বকাপের শেষ ষোলোতে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বড় চমকের আশা দেখছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস। তিনি বলেছেন, তার বিশ্বাস কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস গড়তে পারে।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেন, কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকলেও যদি তাদের জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকে, তাহলে যেকোনো কিছুই সম্ভব। তার মতে, আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা রয়েছে।
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিয়ে কেপ ভার্দে নকআউট পর্বে ওঠা ক্ষুদ্রতম দেশ হিসেবে ইতিহাস গড়েছে। গ্রুপ পর্বে তারা স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র, উরুগুয়ের সঙ্গে ২-২ ড্র এবং সৌদি আরবের সঙ্গে ড্র করে তিন পয়েন্ট নিয়ে রানার্সআপ হিসেবে শেষ ষোলো নিশ্চিত করে।
বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে শেষ ষোলোতে আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ ভার্দে। অন্যদিকে, আর্জেন্টিনা গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই জয় পেয়েছে। দলের আট গোলের মধ্যে ছয়টিই করেছেন অধিনায়ক লিওনেল মেসি।