দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা খাতে গ্রীস্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজ (বীজ), গ্রীস্মকালীন উপশী জাতের হাইব্রিড শাক সবজি, হাইব্রিড মরিচ, আমন ধান, লেবুর চারা ও বৃক্ষরোপন কর্মসুচীর আওতায় বীজ সার সহ উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
দৌলতপুর আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিতরণ কর্মসুচীর উদ্বোধন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে সোমবার বেলা ১১ টায় উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিঃ অনিন্দ্য গুহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) প্রদীপ কুমার দাশ,অতিরিক্ত কৃষি কর্মকর্তা আলী আহমেদ, দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান,বিএনপি নেতা বিল্লাল হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।
এরপর সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা কৃষি অফিস চত্বরে ফল মেলা উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপন কর্মসুচীর উদ্বোধন করেন।