1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরের দোয়া মাহফিল - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

জাহিদ হাসান টুকুনের সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরের দোয়া মাহফিল

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

প্রেসক্লাব যশোরের সভাপতি ও দৈনিক যশোর-এর প্রকাশক-সম্পাদক জাহিদ হাসান টুকুনের দ্রুত সুস্থতা কামনায় প্রেসক্লাব যশোরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার প্রেসক্লাব যশোর মিলনায়তনে আয়োজিত এ দোয়া মাহফিলে সাংবাদিক নেতৃবৃন্দ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। এ সময় অসুস্থ জাহিদ হাসান টুকুনের সফল চিকিৎসা, দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌল্লা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, দৈনিক লোকসমাজ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীল নান্টু, সহ-সভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, শেখ দিনু আহম্মেদসহ যশোরের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

জানা যায়, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টের তিনটি রক্তনালিতে ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা দ্রুত ওপেন হার্ট সার্জারি বা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার তার অস্ত্রোপচারের সম্ভাবনা রয়েছে।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, জাহিদ হাসান টুকুন দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতা ও সংবাদপত্র অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার অসুস্থতার খবরে সাংবাদিক সমাজসহ শুভানুধ্যায়ীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সবাই তার সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar