1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে দুর্যোগ, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে দুর্যোগ, আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪৯ জন খবরটি পড়েছেন

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:মোঃ কামরুল ইসলাম।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের ঝুঁকিতে রাঙ্গামাটিতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি অব্যাহত রয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত এলাকার ৪ হাজার ৩৬৫ জন মানুষ বর্তমানে জেলার ৩৪টি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

এ পরিস্থিতিতে শনিবার (১১ জুলাই) দ্বিতীয় দিনের মতো রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম পৌর এলাকার পাহাড়ধসপ্রবণ বিভিন্ন এলাকা ও আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন। তিনি তবলছড়ি ৪ নম্বর ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ কয়েকটি এলাকা ঘুরে দেখার পাশাপাশি পুরাতন দুদক ভবন এবং ওমদা মিয়া পৌর জুনিয়র হাই স্কুল আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের স্বাস্থ্যসেবা, খাবার, নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয়তার খোঁজ নেন।

পরিদর্শনকালে মো. হাবীব আজম বলেন, দুর্যোগ মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার চেষ্টা চলছে।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছে, টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি। তাই ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, জেলা পরিষদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে ত্রাণ, চিকিৎসা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar