নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দী ও অসহায় মানুষের মাঝে রান্না করা খিচুড়ি বিতরণ করেছে আফসার ফাউন্ডেশন।শনিবার শংকরপুর এলাকার পানিবন্দী পরিবারের মাঝে এ খাদ্য বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। টানা বৃষ্টির কারণে অনেক পরিবার রান্না করতে না পারায় তাদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
আফসার ফাউন্ডেশনের সভাপতি আফজাল হোসেন টনি বলেন, টানা ২ দিন বৃষ্টিতে শংকরপুর এলাকার অনেক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তাদের দুর্ভোগ কিছুটা লাঘবের উদ্দেশ্যে রান্না করা খিচুড়ি বিতরণ করা হয়েছে। তিনি জানান, সংগঠনের সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হবে।তিনি আরও বলেন, যতদিন প্রয়োজন হবে, ততদিন অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবে আফসার ফাউন্ডেশন।