1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শ্যামনগর থানার নবাগত ওসির সঙ্গে পূজা উদযাপন ফন্টের সৌজন্য সাক্ষাৎ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) সাফিউল ইসলাম পাটোয়ারী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শ্যামনগর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১ টায় শ্যামনগর থানা কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে সংগঠনের নেতারা নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান এবং আইন-শৃঙ্খলা রক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও আসন্ন ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে পুলিশের সহযোগিতা কামনা করেন।

এ সময় ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, শ্যামনগরে সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। যেকোনো অপরাধ বা আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সবসময় জনগণের পাশে থাকবে।

সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, শ্যামনগর উপজেলা শাখার সভাপতি দেবব্রত ব্যানার্জী, সিনিয়র সহ-সভাপতি অমিয় রায়, সহ-সভাপতি তাপস মন্ডল, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার ঘোষ, পৌর উপদেষ্টা সুকুমার বিশ্বাস, পৌর সভাপতি বাবু লাল মন্ডল, সাধারণ সম্পাদক ডাক্তার দিপু কুমার বৈদ্য, সদস্য দীপক মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফন্টের পৌর সাধারণ সম্পাদক দেবব্রত গায়েন, ঈশ্বরীপুর ইউনিয়ন সহ-সভাপতি হিরণ মুখার্জি, সদস্য দিপাল দাস, কাশিমাড়ী ইউনিয়ন সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন দাস, রমজান নগর ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি সুশীল মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়ন সিনিয়র সহ-সভাপতি মৃণাল ব্যানার্জী, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মন্ডল, পৌর ৩নং ওয়ার্ড সভাপতি হর চ্যাটার্জীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সাক্ষাৎ শেষে নবাগত ওসির সফল দায়িত্ব পালন কামনা করেন পূজা উদযাপন ফ্রন্টের নেতারা। একই সঙ্গে শ্যামনগরে শান্তি, সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar