1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়নের ঝুলিতে যাবে ৫০ মিলিয়ন ডলার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বিশ্বকাপে রেকর্ড প্রাইজমানি, চ্যাম্পিয়নের ঝুলিতে যাবে ৫০ মিলিয়ন ডলার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬২ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের জন্য রেকর্ড ৮৭১ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি ঘোষণা করেছে ফিফা। ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য এই আসর হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট।

ফিফার ঘোষণায় বলা হয়েছে, মোট প্রাইজমানির মধ্যে ৬৫৫ মিলিয়ন ডলার পারফরম্যান্সভিত্তিক পুরস্কার হিসেবে বিতরণ করা হবে। বাকি ২১৬ মিলিয়ন ডলার প্রস্তুতি, ভ্রমণ, আবাসন, লজিস্টিকস ও অন্যান্য সহায়তার জন্য বরাদ্দ থাকবে।

বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত করা প্রতিটি দল ১০ মিলিয়ন ডলার কোয়ালিফিকেশন ফি এবং ২ দশমিক ৫ মিলিয়ন ডলার প্রস্তুতি ও প্রশাসনিক ব্যয়ের জন্য পাবে। বিশ্বচ্যাম্পিয়ন দল পারফরম্যান্সভিত্তিক পুরস্কার হিসেবে পাবে ৫০ মিলিয়ন ডলার। এছাড়া রানার্সআপ দল ৩৩ মিলিয়ন, তৃতীয় স্থান অধিকারী ২৯ মিলিয়ন এবং চতুর্থ দল ২৭ মিলিয়ন ডলার পাবে।

এ ছাড়া কোয়ার্টার ফাইনাল, শেষ ষোলো, রাউন্ড অব ৩২ এবং গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোর জন্যও পৃথক প্রাইজমানি নির্ধারণ করেছে ফিফা।

সংস্থাটি জানিয়েছে, এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেওয়ায় সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ ও অন্যান্য বাণিজ্যিক আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেই অতিরিক্ত আয়ের একটি বড় অংশ অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে প্রাইজমানি হিসেবে বণ্টন করা হবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar