নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার জো কোল। তিনি দাবি করেছেন, তার দল লিওনেল মেসিকে থামিয়ে বিশ্বকাপের ফাইনালে উঠবে।
নেটফ্লিক্স স্পোর্টসের এক আলোচনায় জো কোল বলেন, “আমরা মেসিকে ঘুম পাড়িয়ে দেব।” একই সঙ্গে তিনি বলেন, “আমি এখনই বলছি, আমরা বিশ্বকাপ ফাইনালে পৌঁছাতে যাচ্ছি।”
তবে একই অনুষ্ঠানে সাবেক ফুটবলার মিকাহ রিচার্ডস বলেন, আর্জেন্টিনাকে হারাতে ইংল্যান্ডকে প্রত্যাশার চেয়েও ভালো খেলতে হবে। তার ভাষায়, আর্জেন্টিনার খেলোয়াড়রা “চতুর এবং জন্মগতভাবেই বিজয়ী।” তবে তিনি বিশ্বাস করেন, ইংল্যান্ডের গতি ও সামর্থ্য প্রতিপক্ষকে হারানোর জন্য যথেষ্ট।
এদিকে জো কোলের এই মন্তব্য আলোচনার জন্ম দিয়েছে, কারণ এর আগে তিনি বহুবার লিওনেল মেসির প্রশংসা করেছিলেন এবং তাকে ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়েও সেরা বলে অভিহিত করেছিলেন।
অন্যদিকে সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল আর্জেন্টিনার সেন্টার-ব্যাক জুটি ক্রিস্টিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজের পারফরম্যান্স নিয়ে মন্তব্য করে বলেন, কখনও তারা অসাধারণ খেলেন, আবার কখনও অপ্রত্যাশিত ভুলও করেন।