1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৬৮ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ২০১০ সালের পর প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। একই সঙ্গে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে আন্তর্জাতিক ফুটবলে ইতালির দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল।

ডালাসে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ ধরে রাখে স্পেন। ২২তম মিনিটে লামিন ইয়ামালের ওপর ফাউলের পর পাওয়া পেনাল্টি থেকে মিকেল ওইয়ারসাবাল দলকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধের ৫৮তম মিনিটে পেদ্রো পোরো ব্যবধান দ্বিগুণ করেন। পরে ইয়ামালের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়।

ম্যাচজুড়ে ফ্রান্সের আক্রমণ সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন। অন্যদিকে ইনজুরির কারণে প্রথমার্ধেই মাঠ ছাড়েন ফ্রান্সের সেন্টারব্যাক উইলিয়াম সালিবা।

২০২৪ সালের ২৬ মার্চ কলম্বিয়ার কাছে প্রীতি ম্যাচে হারের পর থেকে স্পেন আর কোনো ম্যাচে হারেনি। এই সময়ে তারা ৩০টি ম্যাচ জিতেছে এবং সাতটি ড্র করেছে। ফলে ইতালির ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করেছে স্প্যানিশরা।

আগামী ১৯ জুলাই নিউইয়র্ক–নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড অথবা আর্জেন্টিনা। ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। ফাইনালে জয় পেলে টানা ৩৮ ম্যাচ অপরাজিত থেকে আন্তর্জাতিক ফুটবলে নতুন রেকর্ড গড়বে স্পেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar