নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আগামী রোববার দিবাগত রাত ১টায় বিশ্বকাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা। শিরোপা নির্ধারণী এই ম্যাচের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশ্লেষণে আর্জেন্টিনাকে সামান্য এগিয়ে রাখা হয়েছে।
এআইর মূল্যায়নে বলা হয়েছে, বড় ম্যাচের অভিজ্ঞতা, লিওনেল মেসির নেতৃত্ব এবং নকআউট পর্বে চাপ সামলানোর সক্ষমতা আর্জেন্টিনার প্রধান শক্তি। ইংল্যান্ডকে পিছিয়ে থেকেও হারিয়ে ফাইনালে ওঠায় দলটির মানসিক দৃঢ়তারও প্রশংসা করা হয়েছে।
বিশ্লেষণে সম্ভাব্য ফল হিসেবে আর্জেন্টিনার ২-১ ব্যবধানে জয় অথবা অতিরিক্ত সময়ে ১-০ ব্যবধানে জয়ের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। তবে স্পেন জিতলেও সেটি অপ্রত্যাশিত হবে না বলেও মত দিয়েছে এআই।
স্পেনের পক্ষে শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে টুর্নামেন্টজুড়ে ধারাবাহিক পারফরম্যান্স, শক্তিশালী রক্ষণ, বল দখলে রেখে খেলার দক্ষতা এবং গতিময় আক্রমণভাগের কথা। পাশাপাশি ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠাও তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে বলে বিশ্লেষণে বলা হয়েছে।
এআইর মূল্যায়ন অনুযায়ী, শিরোপা জয়ের সম্ভাবনায় আর্জেন্টিনা ৫৫ শতাংশ এবং স্পেন ৪৫ শতাংশ এগিয়ে। তবে এটি নিশ্চিত পূর্বাভাস নয়; দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স, অভিজ্ঞতা ও কৌশলগত শক্তির ভিত্তিতে করা একটি বিশ্লেষণমূলক অনুমান বলে উল্লেখ করা হয়েছে।