1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিশ্বকাপ ফাইনালে ওঠার পর ব্যালন ডি’অর দৌড়ে দুই নম্বরে মেসি - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

বিশ্বকাপ ফাইনালে ওঠার পর ব্যালন ডি’অর দৌড়ে দুই নম্বরে মেসি

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৬৮ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ের পর ২০২৬ সালের ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুই নম্বরে উঠে এসেছেন লিওনেল মেসি।

৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন। এতে তিনি গোল্ডেন বুটের দৌড়েও এগিয়ে রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা জয়ী হলে মেসির নবম ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনা আরও জোরালো হতে পারে।

তবে ব্যালন ডি’অর পাওয়ার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান এখনও ধরে রেখেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। ক্লাব মৌসুমে বায়ার্ন মিউনিখের হয়ে ৭৩টি গোল করে তিনটি শিরোপা জেতার কৃতিত্বে তিনি এক নম্বরে রয়েছেন।

এদিকে, ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে স্পেনকে বিশ্বকাপের ফাইনালে তুলতে ভূমিকা রাখা ১৮ বছর বয়সী লামিনে ইয়ামাল র‍্যাঙ্কিংয়ের তিন নম্বরে অবস্থান করছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করতে পারলে ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হওয়ার সুযোগ তৈরি হতে পারে তার সামনে।

পাওয়ার র‍্যাঙ্কিংয়ে চার নম্বরে রয়েছেন বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের উইঙ্গার মাইকেল ওলিসে। পাঁচ নম্বরে আছেন কিলিয়ান এমবাপ্পে। এছাড়া ওসমান ডেম্বেলে রয়েছেন ছয় নম্বরে, খভিচা কভ্যারাটসখেলিয়া সাত নম্বরে এবং ভিতিনিয়া দশম স্থানে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar