1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঝিনাইদহের মহেশপুরে বাওড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ঝিনাইদহের মহেশপুরে বাওড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
রবিবার (২৬ জুলাই, ২০২৬) দুপুর ২টা ৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের ছাপাতলা বাওড় থেকে আবুল হোসেন (৬৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে স্থানীয়রা বাওড়ের ভাওয়ন নামক স্থানে পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশে খবর দেন।

নিহত আবুল হোসেন মহেশপুর উপজেলার স্বরুবপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত বাহান উদ্দিনের ছেলে। সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা মাঠে যাওয়ার পথে বাওড়ে মরদেহটি ভাসতে দেখেন। পরে তারা বিষয়টি অন্যদের জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহটি উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক ধারণা, কোনো কারণে বাওড়ের পানিতে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar