1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে বায়নাকৃত জমি দেখতে গিয়ে হামলার শিকার, মামলা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

নবীনগরে বায়নাকৃত জমি দেখতে গিয়ে হামলার শিকার, মামলা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
সোমবার (২৭ জুলাই), সন্ধ্যা ৬টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে বায়নাকৃত জমি দেখতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন দুইজন। এ ঘটনায় আহত জাহাঙ্গীর আলম বাদী হয়ে তিনজনকে এজাহারভুক্ত আসামি করে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। রবিবার (২৬ জুলাই) বাড়াইল হিন্দু পাড়ার কবরস্থানের পাশে এই হামলার ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একই গ্রামের মাহবুব আলম সোহাগের সঙ্গে জমি সংক্রান্ত ও সামাজিক বিষয় নিয়ে জাহাঙ্গীর আলমের বিরোধ চলছিল। এরই জের ধরে রবিবার জাহাঙ্গীর আলম ও তার ভাই মো. নাসির উদ্দিন বাড়াইল হিন্দুপাড়া কবরস্থানের পাশে নিজেদের বায়নাকৃত জমি দেখতে যান। এ সময় পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালান।

হামলায় জাহাঙ্গীর আলমের হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর জখম হয় এবং মো. নাসির উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

অভিযুক্তরা হলেন মাহবুব আলম সোহাগ, মোহাম্মদ আলী ও মো. মাইনুদ্দিন। হামলার ঘটনায় ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বাদী হয়ে রাতেই থানায় মামলাটি করেন।

আইনি ব্যবস্থা

এ বিষয়ে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, “হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar