নিজস্ব প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
সাতক্ষীরার শ্যামনগরে অভিযান চালিয়ে ইয়াবাসহ তিনজন মাদক কারবারিকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধায় কোস্ট গার্ড পশ্চিম জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য জানান।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ডেলমা ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় মঙ্গলবার বিকাল ৪ টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে প্রায় ২ লক্ষ ৮২ হাজার টাকা মূল্যের ৫৬৩ পিস ইয়াবা ও ৪ টি মোবাইল ফোনসহ তিনজন মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারিরা হলেন, মোঃ আবদুল্লাহ (৩৩), আবু হাসান (২২) ও নাজমুল (২৬)। সকলে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার বাসিন্দা।
জব্দকৃত আলামত ও আটককৃত মাদক কারবারির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।