1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বালু উত্তোলনে ঝুঁকিতে লোহাগাড়ার ডলু ব্রিজ, আতঙ্কে এলাকাবাসী - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন

বালু উত্তোলনে ঝুঁকিতে লোহাগাড়ার ডলু ব্রিজ, আতঙ্কে এলাকাবাসী

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৯৯ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
বুধবার (২৯ জুলাই), দুপুর ২টা ৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের ডলু খালের ওপর নির্মিত বেইলি ব্রিজটি অবৈধভাবে বালু উত্তোলনের কারণে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ব্রিজের নিচ থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিনে বালু তোলায় পিলারের ভিত্তি দুর্বল হয়ে পড়ায় যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। এতে পুটিবিলাসহ আশপাশের শতাধিক গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আতঙ্ক তৈরি হয়েছে।

১৯৮৬ সালে নির্মিত ১২১ মিটার দীর্ঘ ও ৪ মিটার প্রস্থের এই ব্রিজটি স্থানীয়দের যাতায়াতের প্রধান মাধ্যম। প্রতিদিন হাজারো শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্যবাহী যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি না থাকায় বালুখেকোরা বেপরোয়া হয়ে উঠেছে এবং ব্রিজের পিলারের নিচ থেকে মাটি ও বালু সরিয়ে নেওয়ায় কাঠামোগত নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা মো. রহিম বলেন, “প্রতিদিন আমাদের চোখের সামনে ব্রিজের নিচ থেকে বালু তোলা হচ্ছে। প্রশাসনের নজরদারি না থাকায় বালুখেকোরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। আমরা আতঙ্ক নিয়ে এই ব্রিজ দিয়ে চলাচল করি।”

আরেক বাসিন্দা জানান, এই ব্রিজটি শুধু একটি সেতু নয়, পুরো এলাকার মানুষের জীবনরেখা। ব্রিজটি ক্ষতিগ্রস্ত হলে শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীসহ হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়বেন।

সচেতন মহল অবিলম্বে ব্রিজের নিচ থেকে সব ধরনের বালু উত্তোলন বন্ধ, প্রকৌশলীদের মাধ্যমে ব্রিজের নিরাপত্তা পরীক্ষা এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে ব্রিজটি রক্ষা করবে এবং সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar