1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দুর্গাপুরে গোয়ালঘরে মিলল ৭৪০ বোতল ফেনসিডিল, আটক ২ - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

দুর্গাপুরে গোয়ালঘরে মিলল ৭৪০ বোতল ফেনসিডিল, আটক ২

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৮ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি
শুক্রবার (৩১ জুলাই), ভোর ৪টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় মাদক কারবারির গোয়ালঘর থেকে ৭৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) উপজেলার বাগিচাপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয় এবং মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বাবা ও মেয়েকে আটক করা হয়।

আটককৃতরা হলেন স্থানীয় শফিকুল ইসলাম (৫৬) ও তার মেয়ে নাজমুন নাহার খানম তামান্না (২৩)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগিচাপাড়া এলাকার জলিল আকন্দের বাড়িতে অভিযান চালানো হয়। জলিল আকন্দ নাজমুন নাহারের স্বামী এবং শফিকুল ইসলামের জামাতা।

তল্লাশিকালে জলিল আকন্দের গোয়ালঘরে বস্তাবন্দি অবস্থায় ৭৪০ বোতল ভারতীয় ফেনসিডিল পাওয়া যায়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২৯ লাখ ৬০ হাজার টাকা। ঘটনার পর থেকে জলিল আকন্দ পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, পেশায় ট্রাক চালক জলিল আকন্দ দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে যুক্ত। সে বিভিন্ন কৌশলে ভারত থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, গত বুধবার রাতে একটি ট্রাক থেকে ফেনসিডিল জব্দ করার পর অনুসন্ধানে জলিলের বাড়িতে মাদকের মজুত থাকার তথ্য পাওয়া যায়। আটক বাবা ও মেয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar