1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়ায় পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

লোহাগাড়ায় পুকুর থেকে তবলা বাদকের মরদেহ উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৮১ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
শুক্রবার (৩১ জুলাই), বিকেল ৬টা ১০ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নে একটি মন্দির সংলগ্ন পুকুর থেকে অরুণ জলদাশ (৫২) নামে এক তবলা বাদকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের মজুমদারপাড়া কালি মন্দির সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

নিহত অরুণ জলদাশ ওই এলাকার পরশুরাম জলদাশের ছেলে। তিনি পেশায় একজন তবলা বাদক ছিলেন এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত মুখ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে তাৎক্ষণিকভাবে লোহাগাড়া থানা পুলিশকে অবহিত করেন। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে এসে মরদেহটি অরুণ জলদাশের বলে শনাক্ত করেন।

স্থানীয় বাসিন্দা রাজু বলেন, “সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পুকুরে মরদেহটি ভাসতে দেখি। তবে কীভাবে এই মৃত্যুর ঘটনা ঘটেছে, সে বিষয়ে আমি কিছু জানি না।”

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অরুণ জলদাশের মরদেহ উদ্ধার করেছে। বর্তমানে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।”

তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর কারণ নিশ্চিতভাবে জানা যাবে এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar