1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান: অলিম্পিয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযান: অলিম্পিয়া সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৬ জন খবরটি পড়েছেন

BSTI Press Release
মঙ্গলবার (৪ আগস্ট), দুপুর ১টা ০৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় রাজশাহীর উদ্যোগে মহানগরীর হড়গ্রাম বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ না করা এবং পণ্যের মোড়কে লেবেল না থাকায় অলিম্পিয়া সুইটস নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে বিএসটিআইয়ের মানসনদ ছাড়াই মিষ্টি উৎপাদন ও বিক্রি এবং দই ও মাঠার গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় প্রতিষ্ঠানটিকে এই অর্থদণ্ড প্রদান করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন।

অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar