1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড, আহত ১ দুর্গাপুরে নির্মম হত্যার শিকার সাংবাদিক আলিফ ফকিরের পরিবারের পাশে ডেপুটি স্পিকার বন্ধুত্বের পুঁজিতে গড়ে উঠল ‘শেষ বিকেলের চায়ের আড্ডা’, স্বপ্ন অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিহত ১০, অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ছিল না ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে সাড়ে ৩ লাখ টাকার ডায়মন্ডের রিং উদ্ধার, মালিককে হস্তান্তর প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী উত্তরা রাজলক্ষ্মীতে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ, আহত অর্ধশত

পাকুন্দিয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১২৩ জন খবরটি পড়েছেন

রকি হাসান, স্টাফ রিপোর্টার
সোমবার (১০ আগস্ট), রাত ৯টা ৯ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মঠখোলায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী জারিগান অনুষ্ঠিত হয়েছে। ‘সৃজনের মাঝে, মননের খোঁজে’ প্রতিপাদ্য নিয়ে গত বুধবার রাতে মঠখোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এই সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাজারো দর্শক রাতভর জারিগান উপভোগ করেন। গ্রামবাংলার বিলুপ্তপ্রায় লোকসংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে দূরে রাখাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

মঠখোলা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সাঈদুজ্জামান (সৈয়দ) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন স্থানীয় ব্যবসায়ী ও বিএনপি নেতা মো. বকুল মিয়া। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজ থেকে মাদক নির্মূল ও দেশীয় সংস্কৃতির চর্চা বাড়াতেই তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। স্থানীয় বাসিন্দারা গভীর আগ্রহ ও উদ্দীপনার সঙ্গে পুরো অনুষ্ঠানটি উপভোগ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar