নিউজ ডেস্ক।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার আসামি অভিনেতা ডনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৯ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগের দিন শনিবার (৮ আগস্ট) সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষী রিজভী আহমেদ ওরফে ফরহাদকে নিয়ে ফেসবুকে পোস্ট দেন অভিনেত্রী শাবনূর। সেখানে তিনি দাবি করেন, অসৎ উদ্দেশ্য বা প্ররোচনায় রিজভী তার নামে মিথ্যা তথ্য ছড়াচ্ছেন।
রিজভী এর আগে অভিযোগ করেছিলেন, শাবনূর সালমান শাহকে ব্ল্যাকমেইল করতেন এবং তার আত্মহত্যার জন্য দায়ী ছিলেন। তবে শাবনূর বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার ভাষ্য, সালমান তাকে বোনের মতো দেখতেন।
সালমান শাহর মা নীলা চৌধুরীও বলেছেন, তার ছেলের সঙ্গে শাবনূরের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তার দাবি, সালমান শাবনূরকে বোনের মতো স্নেহ করতেন এবং তাকে সাহায্য করার চেষ্টা করতেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকায় সালমান শাহর মৃত্যুর পর থেকেই এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—তা নিয়ে বিতর্ক রয়েছে। ডনকে গ্রেপ্তারের পর মামলাটি আবারও আলোচনায় এসেছে। সালমানের ভক্তরা অন্য আসামিদের গ্রেপ্তার করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।