1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

অবসরের ইঙ্গিত দিলেন ক্রিস্টিয়ানো রোনালদো

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৮৭ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
সোমবার (১৭ আগস্ট), দুপুর ১২টা ২১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দীর্ঘ ২৫ বছরের বর্ণিল ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ইঙ্গিত দিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড জানিয়েছেন, সম্ভবত এ বছরই হবে তার পেশাদার ফুটবলের শেষ বছর। যুক্তরাজ্যভিত্তিক দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোববার (১৬ আগস্ট) ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, সম্ভবত এটাই আমার ফুটবলের শেষ বছর। আমি একটি অসাধারণ উত্তরাধিকার রেখে যেতে চাই।

ক্লাব ও জাতীয় দলের হয়ে ৯৫০টির বেশি গোল করা রোনালদো ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এর আগেও তিনি এক-দুই বছরের মধ্যে অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। বর্তমানে তিনি সৌদি আরবের ক্লাব আল-নাসরের হয়ে খেলছেন।

ফুটবল ছাড়ার পরের জীবন নিয়েও পরিকল্পনা রয়েছে তার। ভ্রমণ ও প্যাডেল টেনিসসহ বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখার কথা জানিয়ে তিনি বলেন, ফুটবল ছেড়ে দিলে জীবনে বড় একটি শূন্যতা তৈরি হবে। তাই বিভিন্ন কাজে সময় দিতে হবে।

সম্প্রতি দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে পর্তুগালের কাসকাইস শহরে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন রোনালদো। ২৫ বছরের ক্যারিয়ারে অনেক ত্যাগ স্বীকার করার কথা উল্লেখ করে তিনি বলেন, এখন পর্যন্ত যা অর্জন করেছেন, তা উপভোগ করতে চান।

ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক এই তারকা বর্তমানে আল-নাসরের হয়ে মাঠ মাতাচ্ছেন। এ বছরের বিশ্বকাপে পর্তুগালের হয়ে শেষ ষোলোতে খেলার পর নতুন সৌদি প্রো লিগ মৌসুমে তার মাঠে নামার কথা রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar