1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নেত্রকোণায় পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনাম :
নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ পাবনা জেলার ফরিদপুর উপজেলার বড়াল নদীতে আনন্দ ও উৎসবে প্রতিমা বিসর্জন পানির তীব্র সংকট: কিউবায় কূপ খনন ও নিত্যদিনের সংগ্রাম

নেত্রকোণায় পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৯৮ জন খবরটি পড়েছেন

মামুন রণবীর / নেত্রকোণা জেলা প্রতিনিধি
মঙ্গলবার (১৮ আগস্ট), রাত ৮টা ১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যুবসমাজের মধ্যে পরিবেশ সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ আইন সম্পর্কে ধারণা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোণায় আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের ‘যুব ভবন’ মিলনায়তনে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি)-এর উদ্যোগে এই কর্মসূচি আয়োজিত হয়।

নেত্রকোণা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান। তিনি পরিবেশ রক্ষায় করণীয়, বৃক্ষরোপণের গুরুত্ব এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ১৭টি গোলের সঙ্গে পরিবেশের সম্পর্ক তুলে ধরেন।

বনভূমি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান।

সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মতিন পরিবেশ আইন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এবং পরিবেশ রক্ষায় নাগরিকদের করণীয় তুলে ধরেন। অনুষ্ঠানে বেলার ময়মনসিংহ বিভাগের ডিভিশনাল অফিসার উজ্জ্বল কুবি, নেত্রকোণা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সাবেক সাধারণ সম্পাদক এম মুখলেছুর রহমান খান, আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলওয়ার খান এবং নেত্রকোণা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে দুর্গাপুর, পূর্বধলা ও কেন্দুয়া উপজেলার তিনটি যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ বিতরণ করা হয়। পরে যুব ভবন প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar