1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জনের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর), রাত ৮টা ৫১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুদানের পশ্চিম কর্দোফান রাজ্যে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত হয়েছেন। মঙ্গলবার আল-নুহুদ শহরের কাছে আল-জারা খনিতে একাধিক সংযুক্ত সুড়ঙ্গ ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে। এএফপির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে।

কর্দোফান অবজারভেটরি জানায়, নিহতদের বেশিরভাগই ক্ষুদ্র পরিসরে খনিতে কাজ করা শ্রমিক। ধসের পর বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। বিশেষায়িত কোনো উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় স্থানীয় বাসিন্দারা সাধারণ সরঞ্জাম দিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন।

এলাকাটি নিয়ন্ত্রণকারী আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) এক সূত্র জানায়, দুর্ঘটনায় অন্তত ৮২ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকা রয়েছেন, তা এখনও নিশ্চিত নয়।

দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া খনি শ্রমিক খায়ের আল-সাইয়েদ জাবারা বলেন, “সহকর্মীদের সঙ্গে রাতভর নিজেদের সরঞ্জাম ব্যবহার করে জীবিতদের উদ্ধারের চেষ্টা করেছি। তবে এখানে ভারী যন্ত্রপাতি প্রয়োজন।”

স্থানীয় সূত্রগুলো জানায়, নিরাপত্তাব্যবস্থা ও উদ্ধার সরঞ্জামের অভাবেই মৃতের সংখ্যা এত বেশি হয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানায়, উদ্ধারকাজ চলমান রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। সংগঠনটি আরও জানায়, খনিটিতে শ্রমিকদের জন্য কোনো মৌলিক নিরাপত্তাব্যবস্থাই ছিল না।

আফ্রিকার শীর্ষ স্বর্ণ উৎপাদনকারী দেশগুলোর একটি সুদান। দেশটির স্বর্ণের বড় একটি অংশ পুরোনো বা অননুমোদিত খনিতে ঝুঁকিপূর্ণ পদ্ধতিতে উত্তোলন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar