1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জীবাশ্ম জ্বালানি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে মোংলায় মানববন্ধন - bdtelegraph24.com
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

জীবাশ্ম জ্বালানি কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগের দাবিতে মোংলায় মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
শুক্রবার (১৮ সেপ্টেম্বর), রাত ৮টা ৪ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি এবং রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে মোংলায় মানববন্ধন করেছেন পরিবেশকর্মী ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সকালে উপজেলার কানাইনগর এলাকায় পশুর নদীর তীরে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পশুর রিভার ওয়াটারকিপার ও ওয়াটারকিপার্স বাংলাদেশের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষায় যেকোনো জ্বালানি প্রকল্পের পরিকল্পনা ও বাস্তবায়নে পরিবেশগত ঝুঁকিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তারা নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্পে অর্থায়ন বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিনিয়োগ বাড়ানোর দাবি জানান।

বক্তারা রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে পশুর নদী ও আশপাশের পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে বলে অভিযোগ করেন। একই সঙ্গে নদীর মৎস্যসম্পদ হ্রাস পাওয়ায় স্থানীয় জেলেদের জীবিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা।

পরিবেশ সুরক্ষা ও জ্বালানি নিরাপত্তার মধ্যে সমন্বয় করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে। জীবাশ্ম জ্বালানিনির্ভর প্রকল্পগুলোর ভবিষ্যৎ পুনর্বিবেচনার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি।

কর্মসূচিতে ধরা’র নেত্রী অসীমা মন্ডল ও বৃষ্টি সরকার, পশুর রিভার ওয়াটারকিপারের সংগঠক রেশমা খাতুন, জেলে সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ হাওলাদার এবং ওয়াটারকিপার্স বাংলাদেশের মেহেদী হাসান বক্তব্য দেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar