1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬: চ্যাম্পিয়ন রাঙামাটির হোসাইন, যাবেন হংকং - bdtelegraph24.com
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের এহতিশামুল হক হিরা ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬: চ্যাম্পিয়ন রাঙামাটির হোসাইন, যাবেন হংকং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, ভোগান্তিতে সাধারণ গ্রাহক মাকে সঙ্গে রাখতে অনীহা গ্রাম পুলিশের, ইউএনওর কাছে ছেলের হুমকি লক্ষ্মীপুরে মাদ্রাসায় শিক্ষার্থীদের শিকলে বেঁধে নির্যাতন, অভিযুক্ত শিক্ষক বহিষ্কার নরেন্দ্র মোদি পতনের দ্বারপ্রান্তে: কে সি বেণুগোপাল দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল নেতাদের আটক করল পুলিশ আফগানিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিভাগীয় শিক্ষার্থীদের নৌকা ভ্রমণ ও নবীনবরণ

ডেটাডেভেলপ প্রাইজ ২০২৬: চ্যাম্পিয়ন রাঙামাটির হোসাইন, যাবেন হংকং

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৩ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, রাঙ্গামাটি প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৬, রাত ৮টা ৪৮ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ডেটাডেভেলপ প্রাইজ (ডিডিপি) ২০২৬ বিডি কেস কম্পিটিশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক হাজারের বেশি শিক্ষার্থীকে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছে ‘টিম লেজারাস’। দলটির নেতৃত্বে ছিলেন পার্বত্য রাঙামাটির সন্তান মো: হোসাইন ভূঁইয়া। এই সাফল্যের ধারাবাহিকতায় আগামী ৭ নভেম্বর আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে হংকং যাচ্ছেন তিনি।

গত ৯ অক্টোবর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সারা দেশের শিক্ষার্থীরা অংশ নেন। দুই ধাপের বাছাইপ্রক্রিয়া শেষে সেরা ২৪ জন প্রতিযোগীকে নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের পাঁচটি দলে ভাগ করে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হয়, যেখানে উদ্ভাবনী সক্ষমতার পরিচয় দিয়ে চ্যাম্পিয়ন হয় হোসাইনের নেতৃত্বাধীন টিম লেজারাস।

রাঙামাটির পার্বত্য অঞ্চল থেকে উঠে আসা হোসাইনের এই অর্জন স্থানীয় তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মেধাবীদের সঙ্গে প্রতিযোগিতা করে এই জয় তাঁর মেধা ও উদ্ভাবনী চিন্তার বহিঃপ্রকাশ ঘটায়।

প্রতিযোগিতাটির মূল লক্ষ্য ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশের পোশাকশিল্পকে আরও দক্ষ, পরিবেশবান্ধব ও নিরাপদ করে তোলা। শিক্ষার্থীরা পোশাকশিল্পের উৎপাদনব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা ও টেকসই উন্নয়নের মতো বাস্তব সমস্যা চিহ্নিত করে প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন করেন।

৯ অক্টোবরের সমাপনী অনুষ্ঠানে এলডিসি গ্রুপ ও ডেটাডেভেলপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিল্প খাতের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি তরুণদের উদ্ভাবনী উদ্যোগের গুরুত্বকে আরও বাড়িয়ে তোলে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar